রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী ঘোষণা অনুযায়ী আগামীকাল ৩ রা জানুয়ারী ২০২২, সোমবার থেকে আগামী ১৫ ই জানুয়ারী ২০২২, শনিবার পর্যন্ত বিদ্যালয়ে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন বন্ধ থাকবে ।
বিদ্যালয় ভর্তি হওয়া পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা দের উদ্দেশ্যে জানানো যায় যে তারা যেন আগামীকাল ৩ রা জানুয়ারী ২০২২, সোমবার সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টার মধ্যে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত সরকারী বই ও খাতা বিদ্যালয় হতে নিয়ে যায় । পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া যে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবক ও অভিভাবিকা বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাওয়া স্কুল লিভিং সার্টিফিকেট বিদ্যালয়ে জমা দেয় নি তারা যেন অতি অবশ্যই আগামীকাল তা নিয়ে আসে । ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের সরকারী বই ও খাতা কবে দেওয়া হবে পরে তা নোটিশ দিয়ে জানানো হবে ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের বাৎসরিক পরীক্ষার ফলাফল তৈরীর কারণে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ক্লাস আগামীকাল ২৭ শে ডিসেম্বর ২০২১ সোমবার এর পরিবর্তে আগামী ৩ রা জানুয়ারী ২০২২ সোমবার থেকে শুরু হবে ।
আগামীকাল ২৭ শে ডিসেম্বর ২০২১ সোমবার বিদ্যালয়ে পাঠরত দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা- দের নিয়ে দুপুর ১২-০০ টায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত অ্যাওয়ারনেস জেনারেশন ক্যাম্প / প্রোগ্রাম অনুষ্ঠিত হবে । উক্ত ক্যাম্প / প্রোগ্রামে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা-দের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ।
বিদ্যালয়ে পাঠরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের ২০২১ শিক্ষাবর্ষের প্রগতি পত্র ( Progress Report) ও নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক এর তালিকা ( Book List) আগামী ৩১ শে ডিসেম্বর ২০২১ শুক্রবার নিম্নলিখিত সূচি অনুযায়ী সকাল ১১-০০ টা হতে দেওয়া হবে । সকাল ১১-০০ টা থেকে দুপুর ১২-০০ টা পর্যন্ত - পঞ্চম শ্রেণি, ষষ্ঠ শ্রেণি ও সপ্তম শ্রেণি । দুপুর ১২-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত - অষ্টম শ্রেণি ও নবম শ্রেণি । কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীর অভিভাবক/অভিভাবিকা-দের বিদ্যালয় থেকে প্রগতি পত্র ( Progress Report) ও পাঠ্যপুস্তক এর তালিকা ( Book List) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753