Notice Board QUICK LINKS
     বিদ্যালয়ে পাঠরত দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন আগামী ১১ ই আগস্ট বুধবার,২০২১ কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ( সকাল ১১-০০ টা থেকে দুপুর ১২-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্ররা এবং দুপুর ১২-০০ টা হতে বেলা ১-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রীরা ) তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য একাদশ শ্রেণীতে করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিদ্যালয় অফিস থেকে নিয়ে যায় ।        
       
     ২০২১ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের বলা হচ্ছে যে সকল ছাত্রীরা এখনো তাদের কন্যাশ্রী ফর্ম নিয়ে যায়নি তারা যেন আগামী ৯ ই আগস্ট ২০২১, সোমবার সকাল ১১-০০ টা হতে বেলা ১-০০ টার মধ্যে বিদ্যালয়ে অতি অবশ্যই এসে তাদের জন্ম সার্টিফিকেট (Birth Certificate) এর কপি দেখিয়ে রোল নং অনুযায়ী তাদের কন্যাশ্রী K1 ফর্ম বিদ্যালয় অফিস থেকে নিয়ে যায় ।        
       
     ২০২১ সালে মাধ্যমিক পাশ করা সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে একাদশ শ্রেণীতে বিদ্যালয়ে অনলাইনে / অফলাইনে ভর্তি আগামীকাল ২২ শে জুলাই ২০২১, বৃহস্পতিবার হতে আগামী ৩১ শে জুলাই ২০২১, শনিবার পর্যন্ত (ছুটির দিন বাদে প্রত্যহ সকাল ১১-০০ টা হতে বেলা ১-০০ টা পর্যন্ত) চলবে । ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক পাস বই, কাস্ট সার্টিফিকেট ও স্কুল লিভিং সার্টিফিকেট (অন্যান্য বিদ্যালয় থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য) এর জেরক্স কপিসহ বিদ্যালয় প্রদেয় ফি ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা লাগবে ।        
       
     বিদ্যালয়ে পাঠরত পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের দেওয়া অ্যাক্টিভিটি টাস্কগুলি তারা যেন বিষয়ভিত্তিক প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কাগজে (Seperate Loose Sheet) উত্তর লিখে ( ছাত্র-ছাত্রীর নাম, ক্লাস, বিষয় ও রোল নাম্বার উল্লেখপূর্বক) আগস্ট মাসের মিড ডে মিল এর দ্রব্যসামগ্রী দেওয়ার দিন বিদ্যালয়ে জমা দেয় ।        
       
     মিড-ডে-মিলের দ্রব্য সামগ্রী বিতরণের কর্মসূচি (প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে ১-০০ টা পর্যন্ত) :- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকা কে নিম্নলিখিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে জুলাই মাসের মিড ডে মিলের দ্রব্য সামগ্রী নিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে । সময়সূচী- ০৯/০৭/২০২১ (শুক্রবার) - পঞ্চম শ্রেণি, ১০/০৭/২০২১ (শনিবার) - ষষ্ঠ শ্রেণি, ১২/০৭/২০২১ (সোমবার) - সপ্তম শ্রেণি, ১৩/০৭/২০২১ (মঙ্গলবার) - অষ্টম শ্রেণি । সেই সাথে পঞ্চম থেকে দশম শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীর সমস্ত অভিভাবক/অভিভাবিকা কে ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া অ্যাক্টিভিটি টাস্কগুলি ( প্রতিটি বিষয় আলাদা আলাদা কাগজে লিখে) আগামী আগস্ট মাসে মিড ডে মিলের দ্রব্যসামগ্রী দেওয়ার দিন বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ।        
       
 Notice BoardView All  Result News USEFUL LINKS
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224 Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753
Back to Top     

Teacher's blog

Nandanpur High School
P.O- Sekendari
P.S- Daspur
Dist- Paschim Medinipur
Ph- 03225-258058 / 8670964040
E-mail- nhs1945@gmail.com
Powered by Script Lovers Privacy Policy