*পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পাড়ায় শিক্ষালয়ের সময়সূচী * সরকারী নির্দেশ অনুযায়ী আগামীকাল ৭ ই ফেব্রুয়ারী ২০২২ থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার - সপ্তম শ্রেণি, প্রতি মঙ্গলবার ও শুক্রবার - ষষ্ঠ শ্রেণি এবং প্রতি বুধবার ও শনিবার - পঞ্চম শ্রেণির ( ছুটির দিন বাদে) পঠন পাঠন / ক্লাস বিদ্যালয় সংলগ্ন ফাঁকা জায়গায় কোভিড স্বাস্থ্যবিধি মেনে সকাল ১১-০০ টা থেকে শুরু হবে । জ্বর, সর্দি কাশি থাকলে ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে আসা যাবে না। অষ্টম শ্রেণি সহ যে ক্লাসের (পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম) যেদিন ক্লাস থাকবে সেই ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় হতে রান্না করা মিড ডে মিল পাবে।
আগামী ৩ রা ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিট থেকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হবে ।
আগামীকাল ২রা ফেব্রুয়ারী ২০২২ বুধবার, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিতরণ করা হবে ।
আগামী ২৫ শে জানুয়ারী ২০২২ মঙ্গলবার সকাল ১০-০০ টায় সেকেন্দারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে সকল ছাত্র-ছাত্রীর ( ১৫ থেকে ১৮ বছরের মধ্যে - জন্মসাল ২০০৭ বা তার নিচে ) ভ্যাকসিন নেওয়া বাকি আছে (যে সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে গত ১৮ ই জানুয়ারী ২০২২ ভ্যাকসিন নিতে উপস্থিত থাকতে পারে নি) তাদের ভ্যাকসিন দেওয়া হবে । তাই ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই আগামী ২৫ শে জানুয়ারী ২০২২ মঙ্গলবার সকাল ১০-০০ টায় তাদের আধার কার্ডের জেরক্স কপি ( মোবাইল নম্বর উল্লেখ পূর্বক) নিয়ে সকাল ১০-০০ টায় সেকেন্দারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে ভ্যাকসিন নিয়ে আসে ।
এতদ্বারা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রী ( যারা ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ) ও তাদের অভিভাবক অভিভাবিকা - দের উদ্দেশ্যে জানানো যায় যে, উদ্ভূত করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক টি.ভি.র পর্দায় News 18 Bangla চ্যানেলে আগামী ২৪/০১/২০২২, সোমবার থেকে প্রতিদিন সকাল ৭-০০ টা থেকে সকাল ৮-০০ টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অন লাইন ক্লাসের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময় ও সূচী অনুযায়ী দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীকে উপরোক্ত নির্দিষ্ট দিন হতে নির্দিষ্ট সময়ে টিভির সামনে বসে ক্লাসগুলি অনুসরণ করতে বলা হচ্ছে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753