Notice Board QUICK LINKS
     আগামী ১৮ ই জানুয়ারী ২০২২, মঙ্গলবার নিম্নলিখিত সূচী অনুযায়ী বিদ্যালয়ে পাঠরত নবম, দশম (পুরাতন), দশম (নতুন), একাদশ, দ্বাদশ ও অষ্টম শ্রেণি (যে সকল ছাত্র-ছাত্রীর জন্মসাল ২০০৭) এবং ভোকেশনাল বিভাগের সমস্ত ছাত্র-ছাত্রীদের (যাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে) আধার কার্ডের জেরক্স কপি ( মোবাইল নম্বর উল্লেখ পূর্বক) ও মোবাইল ফোন নিয়ে মিল / টিফিন খেয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে করোনা ভ্যাকসিন নিতে আসতে বলা হচ্ছে । অনুপস্থিত থাকলে আর কোনো অবস্থাতেই বিদ্যালয় হতে তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না । সকাল ১০-০০ টা - দ্বাদশ শ্রেণি, ১১-০০ টা - দশম শ্রেণি (পুরাতন) ও দশম শ্রেণি (নতুন), দুপুর ১২-০০ টা - একাদশ শ্রেণি, বেলা ১-০০ টা - নবম শ্রেণি ও অষ্টম শ্রেণি (যাদের জন্ম সাল ২০০৭), বেলা ১-৩০ টা - ভোকেশনাল বিভাগের ছাত্র ছাত্রী । ছাত্র-ছাত্রীদের কঠোরভাবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে উপরোক্ত সময়সূচী মেনে বিদ্যালয়ে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে ।        
       
     ২০২২ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য জানুয়ারি মাসে মিড ডে মিলের দ্রব্যসামগ্রী বিতরণের সময়সূচী - (প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত) - ১০/০১/২০২২ (সোমবার) - পঞ্চম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণি, ১১/০১/২০২২ (মঙ্গলবার) - সপ্তম শ্রেণি, ১৩/০১/২০২২ (বৃহস্পতিবার) - অষ্টম শ্রেণি । কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা কে উপরিল্লিখিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে বিদ্যালয় থেকে মিড ডে মিলের দ্রব্য সামগ্রী সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে । বিশেষ দ্রষ্টব্য :- উপরোক্ত নির্ধারিত দিনেই কেবলমাত্র শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকা - কে বিদ্যালয় থেকে মিড ডে মিলের দ্রব্যসামগ্রী দেওয়া হবে ।        
       
     বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণি, পুরানো দশম শ্রেণি, নতুন দশম শ্রেণি, একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবক অভিভাবিকা দের উদ্দেশ্যে জানানো যায় যে আগামী ১৮ ই জানুয়ারী ২০২২ মঙ্গলবার বিদ্যালয়ে সকাল ১০-৩০ টা থেকে ছাত্র-ছাত্রীদের জন্য কোভিড (করোনা) ভ্যাক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে । তাই ছাত্রছাত্রীরা যেন অতি অবশ্যই ওই দিন কোভিড স্বাস্থ্যবিধি মেনে তাদের আধার কার্ডের জেরক্স কপি ও মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে করোনা ভ্যাকসিন নিয়ে যায় ।        
       
     টেস্ট পরীক্ষা দেওয়া দ্বাদশ শ্রেণীর যে সকল ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য বিদ্যালয়ে এসে এখনো ফর্ম ফিল আপ করে যায় নি তারা যেন অতি অবশ্যই আজ ৬ ই জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে ফর্ম ফিল আপ করে যায় নতুবা তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না ।        
       
     পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল ৪ ঠা জানুয়ারী ২০২২ মঙ্গলবার দুপুর ১২-০০ টায় দশম ও দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফলাফল ( Test Examination Results) - ২০২১ প্রকাশিত হবে । আগামী ৫ ই জানুয়ারী ২০২২, বুধবার দ্বাদশ শ্রেণীর ( সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রদের এবং বেলা ১-০০ টা থেকে বেলা ৩-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রীদের ) এবং আগামী ৬ ই জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার দশম শ্রেণির ( সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রদের এবং বেলা ১-০০ টা থেকে বেলা ৩-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রীদের ) উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে ফর্ম ফিল আপ করা হবে । ফর্ম ফিল আপের জন্য দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্র-ছাত্রীকে Rs.340/- এবং দশম শ্রেণীর প্রত্যেক ছাত্র-ছাত্রীকে Rs.350/- বিদ্যালয় অফিসে জমা দিতে হবে ।        
       
 Notice BoardView All  Result News USEFUL LINKS
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224 Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753
Back to Top     

Teacher's blog

Nandanpur High School
P.O- Sekendari
P.S- Daspur
Dist- Paschim Medinipur
Ph- 03225-258058 / 8670964040
E-mail- nhs1945@gmail.com
Powered by Script Lovers Privacy Policy