ডিসেম্বর মাসে মিড-ডে-মিলের দ্রব্য সামগ্রী বিতরণের কর্মসূচি (প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে ১-০০ টা পর্যন্ত) :- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকা কে নিম্নলিখিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ডিসেম্বর মাসের মিড ডে মিলের দ্রব্য সামগ্রী নিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে । সময়সূচী- ০৮/১২/২০২১ (বুধবার) - পঞ্চম শ্রেণি, ০৯/১২/২০২১ (বৃহস্পতিবার) - ষষ্ঠ শ্রেণি, ১০/১২/২০২১ (শুক্রবার) - সপ্তম শ্রেণি, ১১/১২/২০২১ (শনিবার) - অষ্টম শ্রেণি ।
বিদ্যালয়ের পাঠরত একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে তারা যেন আগামী ৭ ই ডিসেম্বর ২০২১, মঙ্গলবার অতি অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের একাদশ শ্রেণিতে করা তাদের নাম ও বিভিন্ন বিষয়ের রেজিস্ট্রেশনের চেক লিস্ট এ সই করে যায় । চেক লিস্টে সই করার সময় তারা যেন অতি অবশ্যই তাদের নাম, বাবার নাম, জন্ম তারিখ ও তাদের নেওয়া বিষয়গুলি ঠিক আছে কিনা অতি অবশ্যই দেখে নেয়, কারণ ভুল থাকলে পরবর্তীকালে আর সংশোধন করা যাবে না ।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অ্যাক্টিভিটি টাস্ক বিতরণের কর্মসূচী ( প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত ) :- ৬ ই ডিসেম্বর ২০২১, সোমবার - পঞ্চম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণি, ৭ ই ডিসেম্বর ২০২১, মঙ্গলবার - সপ্তম শ্রেণি ও অষ্টম শ্রেণি । উপরোক্ত নির্ধারিত দিনে ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা-কে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অ্যাক্টিভিটি টাস্ক সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753