উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশ :- (১) অরিজিনাল এডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না । (২) কোন অবস্থাতেই ছাত্রছাত্রীরা মোবাইল ও স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা হলে আসবে না, ধরা পড়লেই পরীক্ষা বাতিল । (৩) মাক্স পরে অতি অবশ্যই আসতে হবে । (৪) ব্যাগ নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না । (৫) পরীক্ষার্থীদের অতি অবশ্যই সকাল ৯ - ৪৫ মিনিটের এর মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে ।
একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশ :- (১) অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না এবং পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না । (২) কোন অবস্থাতেই ছাত্রছাত্রীরা মোবাইল ও স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা হলে আসবে না, ধরা পড়লেই পরীক্ষা বাতিল । (৩) মাক্স পরে অতি অবশ্যই আসতে হবে । (৪) ব্যাগ নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না । (৫) পরীক্ষার্থীদের অতি অবশ্যই বেলা ১ - ৪৫ মিনিটের এর মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে ।
বিদ্যালয়ে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রী যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৮ থেকে ২০/০৩/২০১০ এর মধ্যে তাদের উদ্দেশ্যে জানানো যায় যে তাদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আগামী পরশু শুক্রবার, ২৫ শে মার্চ ২০২২ সকাল ১১-০০ টা হতে বিদ্যালয়ে দেওয়া হবে । তাই ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই আগামী পরশু শুক্রবার মিল বা টিফিন খেয়ে বিদ্যালয়ে তাদের আধার কার্ডের জেরক্স কপি ( মোবাইল নম্বর উল্লেখ পূর্বক ) নিয়ে উপস্থিত হয়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে যায় ।
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ তাদের আগামী পরশু বুধবার, ১৬ ই মার্চ ২০২২ সকাল ১১-০০ টা হতে বিদ্যালয়ে দেওয়া হবে । তাই ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই আগামী পরশু বুধবার বিদ্যালযে তাদের আধার কার্ডের জেরক্স কপি ( মোবাইল নম্বর উল্লেখ পূর্বক ) নিয়ে উপস্থিত হয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে যায় । সেই সাথে যে সকল ছাত্র-ছাত্রীর করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এখনো নেওয়া হয়নি তারাও যেন ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে নেয়
আগামী ১২ ই মার্চ ২০২২, শনিবার নিম্নলিখিত সূচী অনুযায়ী বিদ্যালয়ে পাঠরত নবম, দশম, একাদশ, দ্বাদশ ও অষ্টম শ্রেণি (যে সকল ছাত্র-ছাত্রীর জন্মসাল ২০০৭) এবং ভোকেশনাল বিভাগের সমস্ত ছাত্র-ছাত্রীদের (যাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে) আধার কার্ডের জেরক্স কপি ( মোবাইল নম্বর উল্লেখ পূর্বক) নিয়ে মিল / টিফিন খেয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসতে বলা হচ্ছে । অনুপস্থিত থাকলে আর কোনো অবস্থাতেই বিদ্যালয় হতে তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না । সকাল ১০-৩০ টা - দ্বাদশ শ্রেণি, ১১-৩০ টা - দশম শ্রেণি , দুপুর ১২-৩০ টা - একাদশ শ্রেণি, বেলা ১-৩০ টা - নবম শ্রেণি ও অষ্টম শ্রেণি (যাদের জন্ম সাল ২০০৭), বেলা ২-০০ টা - ভোকেশনাল বিভাগের ছাত্র ছাত্রী । ছাত্র-ছাত্রীদের কঠোরভাবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে উপরোক্ত সময়সূচী মেনে বিদ্যালয়ে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে ।মাধ্যমিক পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ মাধ্যমিক পরীক্ষার পর কবে হবে তা নোটিশ দিয়ে জানানো হবে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753