বিদ্যালয়ে পাঠরত দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের (ভোকেশনাল বিভাগসহ ) উদ্দেশ্যে বলা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার ১০,০০০/- (দশ হাজার) টাকা পাওয়ার জন্য তারা যেন আগামী ৫ ই জুলাই ২০২১, সোমবার বেলা ১-০০ টার মধ্যে বিদ্যালয়ে এসে তাদের মোবাইল নম্বর উল্লেখ পূর্বক ব্যাংক একাউন্ট ও আধার কার্ডের জেরক্স কপি জমা দেয় এবং সেইসাথে বিদ্যালয় প্রদেয় ডেভলপমেন্ট ফি ২৪০/- ( দুই শত চল্লিশ ) টাকা বিদ্যালয় অফিসে অতি অবশ্যই জমা দেয় ।
মিড-ডে-মিলের দ্রব্য সামগ্রী ও Activity Task বিতরণের কর্মসূচি (প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে ১-০০ টা পর্যন্ত) :- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকা কে নিম্নলিখিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে জুন মাসের মিড ডে মিলের দ্রব্য সামগ্রী ও ছাত্র-ছাত্রীদের জন্য Activity Task নিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে । সময়সূচী- ২৪/০৬/২০২১ (বৃহস্পতিবার) - পঞ্চম শ্রেণি, ২৫/০৬/২০২১ (শুক্রবার) - ষষ্ঠ শ্রেণি, ২৬/০৬/২০২১ (শনিবার) - সপ্তম শ্রেণি, ২৮/০৬/২০২১ (সোমবার) - অষ্টম শ্রেণি । সেই সাথে নবম ও দশম শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীর অভিভাবক/অভিভাবিকা কে আগামী ২৮/০৬/২০২১ তারিখ সোমবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে Activity Task নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ।
বিদ্যালয়ে পাঠরত নবম থেকে দ্বাদশ শ্রেণীর তপশিল জাতি ভুক্ত ( SC ) ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্ত ( OBC) সমস্ত ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ওয়েসিস স্কলারশিপ এর ( Oasis Scholarship ) টাকা পাওয়ার জন্য তারা যেন তাদের নাম www.oasis.gov.in ওয়েবসাইটে নথিভূক্ত করে । নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে প্রি মেট্রিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক হিসাবে অনলাইনে এপ্লিকেশন করতে হবে ।
২০২১ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য মে মাসে মিড ডে মিলের দ্রব্যসামগ্রী বিতরণের পরিবর্তিত সময়সূচী - (প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত) - ০১/০৬/২০২১ (মঙ্গলবার) - পঞ্চম শ্রেণি, ০২/০৬/২০২১ (বুধবার) - ষষ্ঠ শ্রেণি, ০৩/০৬/২০২১ (বৃহস্পতিবার) - সপ্তম শ্রেণি, ০৪/০৬/২০২১ (শুক্রবার) - অষ্টম শ্রেণি । কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা কে উপরিল্লিখিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে বিদ্যালয় থেকে মিড ডে মিলের দ্রব্য সামগ্রী সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে । বিশেষ দ্রষ্টব্য :- উপরোক্ত নির্ধারিত দিনে কেবলমাত্র শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকা - কে বিদ্যালয় থেকে মিড ডে মিলের দ্রব্যসামগ্রী দেওয়া হবে । ছাত্র-ছাত্রীদেরকে কোন অবস্থাতেই বিদ্যালয় থেকে মিড ডে মিলের দ্রব্যসামগ্রী দেওয়া যাবে না ।পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা-দের আরো জানানো যায় যে ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে সরকারী সাহায্য পাওয়ার জন্য (টাকা) তারা যেন অতি অবশ্যই মিড ডে মিলের দ্রব্যসামগ্রী নেওয়ার দিন তাদের ছেলে / মেয়ের নামে থাকা ব্যাংক একাউন্ট ও আধার কার্ডের জেরক্স কপি ( চালু থাকা মোবাইল নম্বর উল্লেখ পূর্বক) বিদ্যালয় অফিসে জমা দেয়
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753