আগামী ২৫ শে জানুয়ারী ২০২২, মঙ্গলবার সকাল ১১-৩০ টায় একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি সচেতনতা শিবির বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে । সেই উপলক্ষে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে উক্ত দিনে সকাল ১১-০০ টায় বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে ।
আগামী ২৬ শে জানুয়ারী ২০২২ বুধবার সকাল ৮-৩০ টায় সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয়ে পাঠরত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে সরস্বতী পূজার একটি মিটিং হবে । ইচ্ছুক ছাত্র ছাত্রীদের সরস্বতী পূজার উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করতে বলা হচ্ছে ।
আগামী ২৪ শে জানুয়ারী ২০২২ সোমবার সকাল ১০-০০ টা থেকে বেলা ১-০০ টার মধ্যে অন্য বিদ্যালয় হতে নন্দনপুর বিদ্যালয়ে ভর্তি হওয়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের (যারা এখনো সরকারী বই পায় নি) বিদ্যালয় থেকে সরকারী বই ও খাতা দেওয়া হবে । উক্ত নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা কে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বই ও খাতা সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে ।
আগামীকাল ১৮ ই জানুয়ারী ২০২২, মঙ্গলবার নিম্নলিখিত সূচী অনুযায়ী বিদ্যালয়ে পাঠরত নবম, দশম (পুরাতন), দশম (নতুন), একাদশ, দ্বাদশ ও অষ্টম শ্রেণি (যে সকল ছাত্র-ছাত্রীর জন্মসাল ২০০৭) এবং ভোকেশনাল বিভাগের সমস্ত ছাত্র-ছাত্রীদের (যাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে) আধার কার্ডের জেরক্স কপি ( মোবাইল নম্বর উল্লেখ পূর্বক) ও মোবাইল ফোন নিয়ে মিল / টিফিন খেয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে করোনা ভ্যাকসিন নিতে আসতে বলা হচ্ছে । অনুপস্থিত থাকলে আর কোনো অবস্থাতেই বিদ্যালয় হতে তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না । সকাল ১০-০০ টা - দ্বাদশ শ্রেণি, ১১-০০ টা - দশম শ্রেণি (পুরাতন) ও দশম শ্রেণি (নতুন), দুপুর ১২-০০ টা - একাদশ শ্রেণি, বেলা ১-০০ টা - নবম শ্রেণি ও অষ্টম শ্রেণি (যাদের জন্ম সাল ২০০৭), বেলা ১-৩০ টা - ভোকেশনাল বিভাগের ছাত্র ছাত্রী । ছাত্র-ছাত্রীদের কঠোরভাবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে উপরোক্ত সময়সূচী মেনে বিদ্যালয়ে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে ।
এতদ্বারা বিদ্যালয়ের দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকা - দের উদ্দেশ্যে জানানো যায় যে, উদ্ভূত করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক টি.ভি.র পর্দায় জি ২৪ ঘণ্টা চ্যানেলে আগামী ১৭/০১/২০২২, সোমবার থেকে প্রতিদিন সকাল ১০-০০ টা থেকে সকাল ১১-০০ টা পর্যন্ত অন লাইন ক্লাসের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময় ও সূচী অনুযায়ী দশম ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীকে উপরোক্ত নির্দিষ্ট দিন হতে নির্দিষ্ট সময়ে টিভির সামনে বসে ক্লাসগুলি অনুসরণ করতে বলা হচ্ছে । একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকা-দের উদ্দেশ্যে আরো জানানো যায় যে, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি বিশেষ টোল ফ্রি ফোন নাম্বারে - ( টোল ফ্রি ফোন নাম্বার - ১৮০০১২৩২৮২৩ ) ফোন করে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি - সকাল ১০-৩০ টা থেকে বেলা ১-৩০ টা পর্যন্ত এবং নবম ও দশম শ্রেণি - বেলা ১-৩০ টা থেকে বেলা ৪-৩০ টা পর্যন্ত ) পড়াশোনা বিষয়ক তথ্য জানা যাবে।
Click for download file
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753