একাদশ শ্রেণিতে পাঠরত যে সকল ছাত্র-ছাত্রী এখনো তাদের প্রজেক্ট পেপার গুলি বিষয় ভিত্তিক শিক্ষক মহাশয় / শিক্ষিকা মহাশয়ার নিকট জমা দেয় নি তারা যেন অতি অবশ্যই তা আগামী পরশু ২৭ শে এপ্রিল ২০২৩, বৃহস্পতিবারের মধ্যে জমা করে । অন্যথায় তাদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে না এবং পরের বছর অর্থাৎ ২০২৪ সালে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না । ছাত্র-ছাত্রীদের আরো জানানো যায় যে তাদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৯ শে এপ্রিল ২০২৩ শনিবার সকাল ৮-০০ টায় প্রকাশিত করা হবে ।
রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন সহ বিদ্যালয়ের যাবতীয় কাজ আগামী ২৪ শে এপ্রিল ২০২৩, সোমবার থেকে সকাল ৬-৩০ টায় শুরু হবে । একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের স্থগিত প্রাকটিকাল পরীক্ষা আগামী ২৫ শে এপ্রিল ২০২৩, মঙ্গলবার সকাল ৭-০০ টায় নেওয়া হবে । পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কর্মশিক্ষা ও স্বাস্থ্য-শারীর শিক্ষা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কর্মশিক্ষা বিষয়ের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে তা সোমবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে ।
অত্যাধিক গরমের কারণে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন সহ বিদ্যালয়ের যাবতীয় কাজ আগামীকাল ১৭ এপ্রিল ২০২৩, সোমবার থেকে বন্ধ থাকবে । একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের প্রাকটিকাল পরীক্ষা ও সেই সাথে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের পরীক্ষা বন্ধ থাকবে । একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মডার্ন কম্পিউটার বিষয়ের প্রাকটিকাল পরীক্ষা ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এবং বিদ্যালয়ে কবে থেকে পঠন-পাঠনের কাজ শুরু হবে পরবর্তীকালে তা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে ।
বিদ্যালয়ের পাঠরত সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে আগামী ১৪ ই এপ্রিল ২০২৩, শুক্রবার বি আর আম্বেদকরের জন্মদিন ও চড়ক পূজা উপলক্ষে এবং আগামী ১৫ ই এপ্রিল ২০২৩, শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে । অত্যধিক গরমের কারণে তাপপ্রবাহ চলায় আগামী ১৭ ই এপ্রিল ২০২৩, সোমবার হতে তাদের দিবা স্কুল ১০-৩০ টার পরিবর্তে সকাল স্কুল সকাল ৬ -৩০ টায় শুরু হবে ।
বিদ্যালয়ে পাঠরত একাদশ শ্রেণির যে সকল ছাত্র-ছাত্রীর মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় রয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যায় যে আগামী ১৭ই এপ্রিল ২০২৩ সোমবার তাদের নির্ধারিত প্রাকটিক্যাল বিষয়ের পরীক্ষা অত্যধিক গরমের কারণে তাপপ্রবাহ চলায় দিবাস্কুল সকাল ১১-০০ টার পরিবর্তে সকাল ৬-৩০ টায় শুরু হওয়ার কারণে তাদের প্র্যাকটিক্যাল বিষয় পরীক্ষা সকাল ৬-৩০ টায় শুরু হবে । একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো জানানো যায় যে তাদের একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষার ফলাফল আগামী ২৮ শে এপ্রিল ২০২৩ শুক্রবার সকাল ৯-০০ টায় প্রকাশিত হবে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753