বিদ্যালয়ে ভর্তি হওয়া পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক- অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যায় যে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের (চতুর্থ শ্রেণীর উপযোগী বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে) ৫০ নম্বরের মেধা পরীক্ষা ( Merit Test) আগামী ৯ ই জানুয়ারি ২০২৩ সোমবার সকাল ১১-০০ টা থেকে ১২-৩০ টা পর্যন্ত বিদ্যালয়ে নেওয়া হবে ।
২০২৩ শিক্ষাবর্ষে অন্য বিদ্যালয় হতে আসা পঞ্চম থেকে নবম শ্রেণীর নতুন ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ভর্তির কর্মসূচী ( ছুটির দিন বাদে প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে বেলা ২-০০ টা পর্যন্ত ) :- আগামী ২ রা জানুয়ারী ২০২৩, সোমবার থেকে আগামী ৭ ই শে জানুয়ারী ২০২৩, শনিবার পর্যন্ত অন্য বিদ্যালয় থেকে আসা পঞ্চম থেকে নবম শ্রেণীর নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি চলবে । ভর্তির জন্য ছাত্র-ছাত্রীর পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি, বাংলার শিক্ষা পোর্টাল থেকে পাওয়া অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক পাস বই ও কাস্ট সার্টিফিকেট এর জেরক্স কপি সহ সরকারী নির্ধারিত বিদ্যালয় উন্নয়ন ফি Rs. 240/- টাকা লাগবে ।
২০২২ শিক্ষাবর্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে সকল ছাত্র-ছাত্রী Oasis Scholarship পাওয়ার জন্য Application করেছে কিন্তু বিদ্যালয়ে এখনো তাদের যাবতীয় কাগজপত্রসহ Application Form জমা করে নি তারা যেন অবিলম্বে তা বিদ্যালয় অফিসে জমা দেয় । Application Form সহ যাবতীয় কাগজপত্র বিদ্যালয়ে জমা না হলে তাদের কাগজপত্র Daspur BDO অফিসে জমা দেওয়া যাবে না এবং তারা Oasis Scholarship এর টাকা পাবে না ।
দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্র ছাত্রীর Health & Physical Education বিষয় আছে তাদের জানানো যায় যে আগামীকাল ৯ ই ডিসেম্বর ২০২২, শুক্রবার সকাল ৭-০০ টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত উচ্চ মাধ্যমিকের Health & Physical Education এর পরীক্ষা নেওয়া হবে । তাই তারা যেন অতি অবশ্যই আগামী কাল নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে Health & Physical Education এর পরীক্ষা দেয় ।
বিদ্যালয়ে পাঠরত দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে তারা যেন আগামী ১৭ ই ডিসেম্বর ২০২২, শনিবারের মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্পে সরকারের দেওয়া Rs. 10,000/- টাকায় কেনা TAB এর বিল / ভাউচার বিদ্যালয় অফিসে অতি অবশ্যই জমা দেয়।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753