Notice Board QUICK LINKS
     আগামীকাল ৭ ই মার্চ ২০২৩, মঙ্গলবার দোলযাত্রা এবং আগামী পরশু ৮ ই মার্চ ২০২৩, হোলি উৎসব ও সবেবরাত উপলক্ষে বিদ্যালয় ছুটির থাকার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগামী ৯ ই মার্চ ২০২৩ বৃহস্পতিবার ( বেলা ২-০০ টা থেকে বেলা ৩-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রদের এবং বেলা ৩-০০ টা থেকে বেলা ৪-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রীদের ) বিদ্যালয় অফিস থেকে দেওয়া হবে । যে সকল ছাত্র-ছাত্রী এখনো তাদের বিদ্যালয় নির্ধারিত সরস্বতী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদেয় চাঁদা জমা দেয়নি তাদের বকোয়া ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে । পরীক্ষার প্রতিটি দিন ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে বিদ্যালয়ে বেলা ১-৩০ টার মধ্যে পরীক্ষা দিতে উপস্থিত হয় ।        
       
     আগামীকাল ৭ ই মার্চ ২০২৩, মঙ্গলবার দোলযাত্রা এবং আগামী পরশু ৮ ই মার্চ ২০২৩, হোলি উৎসব ও সবেবরাত উপলক্ষে বিদ্যালয় ছুটির থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড আগামী ৯ ই মার্চ ২০২৩ বৃহস্পতিবার ( দুপুর ১২-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রদের এবং বেলা ১-০০ টা থেকে বেলা ২-০০ টা পর্যন্ত সমস্ত ছাত্রীদের ) বিদ্যালয় অফিস থেকে দেওয়া হবে । যে সকল ছাত্র-ছাত্রী এখনো তাদের মোবাইল কেনার ভাউচার জমা দেয়নি তাদের এডমিট কার্ড দেওয়া যাবে না । পরীক্ষার প্রতিটি দিন ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই তাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গৌরা সোনামুই কুঞ্জ বিহারী আদর্শ শিক্ষা নিকেতন পরীক্ষা কেন্দ্রে সকাল ৯-৩০ টার মধ্যে উপস্থিত হয় ।        
       
     সরকারী সিদ্ধান্ত অনুযায়ী দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়ার তারিখ পরিবর্তিত হওয়ার কারণে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাইকেল আগামী ২০ শে ফেব্রুয়ারি ২০২৩, সোমবারের পরিবর্তে আজ ১৮ই ফেব্রুয়ারি ২০২৩, শনিবার বিকেল ৩-০০ টায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে দেওয়া হবে । তাই ছাত্রছাত্রীরা যেন অতি অবশ্যই আজ বিকেল ৩-০০ টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় থেকে সাইকেল নিয়ে যায় ।        
       
     দশম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে আগামী ২০ শে ফেব্রুয়ারি ২০২৩ সোমবার সবুজ সাথী প্রকল্পে তাদের সাইকেল সকাল ১১-০০ টায় নাড়াজোল মহেন্দ্র একাডেমি হাইস্কুল থেকে দেওয়া হবে । তাই ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই তাদের জন্য নির্ধারিত সাইকেল নাড়াজোল মাহেন্দ্র একাডেমি হাইস্কুল থেকে নিজ দায়িত্বে নিয়ে আসে ।        
       
     সরকারি নির্দেশ অনুযায়ী ২০২৩ সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ট্যাব / মোবাইল ফোন কেনার জন্য সরকারের দেওয়া Rs 10,000/-(দশ হাজার) টাকা পেয়েছে তাদের আগামী ২০ শে ফেব্রুয়ারি ২০২৩, সোমবার IMEI Number সহ Bar Code যুক্ত বিল (সত্যিই ট্যাব / মোবাইল ফোন কিনেছে কিনা প্রমাণ স্বরূপ) অতি অবশ্যই বিদ্যালয় অফিসে জমা দিতে বলা হচ্ছে । IMEI Number সহ Bar Code যুক্ত বিল উপরোক্ত তারিখে বিদ্যালয় অফিসে জমা না দিলে ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড দেওয়া যাবে না ।        
       
 Notice BoardView All  Result News USEFUL LINKS
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224 Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753
Back to Top     

Teacher's blog

Nandanpur High School
P.O- Sekendari
P.S- Daspur
Dist- Paschim Medinipur
Ph- 03225-258058 / 8670964040
E-mail- nhs1945@gmail.com
Powered by Script Lovers Privacy Policy