কন্যাশ্রীর ১০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আগামী ১৪ ই আগস্ট ২০২৩, সোমবার বিদ্যালয়ের পক্ষ থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে বিকেল তিনটায় একটি সাইকেল র্যালির ব্যবস্থা করা হয়েছে । উক্ত র্যালিতে বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের অংশগ্রহণ করতে বলা হচ্ছে । যে সকল ছাত্রী উক্ত র্যালিতে অংশগ্রহণ করবে না তারা কন্যাশ্রীর সুযোগ-সুবিধা পাবে না।
নিচের পিডিএফ এ দেওয়া কন্যাশ্রী K2 প্রাপক কলেজ পড়ুয়া ছাত্রীদেরকে আগামী ২রা আগস্ট ২০২৩ বুধবার (সকাল ১১-০০ টা থেকে বেলা ২-০০ টা পর্যন্ত) বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের কলেজে ভর্তি হওয়ার Admission Receipt এর জেরক্স কপি বিদ্যালয় অফিসে জমা দিয়ে কন্যাশ্রী K2 ফর্ম নিয়ে যেতে বলা হচ্ছে । Click to Download
Click for download file
বিদ্যালয়ে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানো যায় যে আসন্ন পঞ্চায়েত ভোট উপলক্ষে বিদ্যালয়ে বুথ হওয়ার কারণে এবং আগামী ৮ ই জুলাই ২০২৩, শনিবার পঞ্চায়েত ভোট থাকায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন আগামীকাল ৬ ই জুলাই ২০২৩ বৃহস্পতিবার থেকে আগামী ৮ ই জুলাই ২০২৩, শনিবার পর্যন্ত বন্ধ থাকবে । আগামী ১০ ই জুলাই ২০২৩, সোমবার থেকে যথারীতি তাদের ক্লাস চালু থাকবে ।
অনিবার্য কারণবশত আগামীকাল ৫ ই জুলাই ২০২৩, বুধবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা-কর্মীদের থাকা ভোট গণনা সংক্রান্ত ট্রেনিং বাতিল হওয়ার কারণে আগামীকাল যথারীতি বিদ্যালয় খোলা থাকবে এবং ছাত্র-ছাত্রীদের নির্ধারিত ক্লাস চলবে ।
বিদ্যালয়ে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে আগামীকাল ৩০ শে জুন ২০২৩, শুক্রবার বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ও শিক্ষা-কর্মীর আসন্ন পঞ্চায়েত ভোটের ট্রেনিংয়ের ডিউটি থাকার কারণে এবং আগামী পরশু ১ লা জুলাই ২০২৩, শনিবারও বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষক ও শিক্ষা-কর্মীর আসন্ন পঞ্চায়েত ভোটের ট্রেনিং এর ডিউটি থাকায় এবং বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন বন্ধ থাকবে । আগামী ৩ রা জুলাই ২০২৩, সোমবার থেকে যথারীতি তাদের সকাল স্কুলের পরিবর্তে দিবাস্কুলে সকাল ১০-৩০ টায় শুরু হবে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753