২০২৩ সালের উচ্চ-মাধ্যমিক পাস সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য জানানো যায় যে কলেজে ভর্তি হওয়ার জন্য তাদের বাংলা শিক্ষা পোর্টালের স্কুল লিভিং সার্টিফিকেট যে সকল ছাত্র-ছাত্রী এখনো নিয়ে যায় নি তারা যেন অতি অবশ্যই আগামী ৭ ই জুন ২০২৩, বুধবার সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় অফিস হতে তাদের স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যায় ।
২০২৩ সালে মাধ্যমিক পাশ করা সমস্ত ছাত্র-ছাত্রী-দের মধ্যে যদি কেউ এখনো একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে না থাকে তাদের উদ্দেশ্যে জানানো যায় যে তাদের একাদশ শ্রেণীতে বিদ্যালয়ে ভর্তি আগামী ৭ ই জুন ২০২৩ বুধবার সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টার মধ্যে করা হবে । তাই তারা যেন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তাদের এখনকার তোলা পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো, আধার কার্ড, ব্যাংকের পাস বই, SC/ST/অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC -A / OBC - B) সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট এর জেরক্স কপি ( প্রত্যেকটি এক কপি করে) সহ Rs.550/- (Registration + Annual Exam + Half Yearly Exam + Processing + Development Fees) নিয়ে উপস্থিত হয় । নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়া যে সকল ছাত্র-ছাত্রী অন্য বিদ্যালয় হতে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে আসবে তাদেরকে অতি অবশ্যই বাংলার শিক্ষা পোর্টালের ট্রান্সফার সার্টিফিকেট আনতে হবে । অন্যথায় তাদের বিদ্যালয়ে ভর্তি করা যাবে না ।
২০২৩ সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের উদ্দেশ্য জানানো যায় যে কলেজে ভর্তি হওয়ার জন্য তাদের বাংলা শিক্ষা পোর্টালের স্কুল লিভিং সার্টিফিকেট আগামী পরশু ২ রা জুন ২০২৩, শুক্রবার সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত বিদ্যালয় অফিস হতে দেওয়া হবে । সেই সাথে ছাত্র-ছাত্রীদের আরও জানানো যায় যে যদি কোন ছাত্র-ছাত্রী পিপিআর করতে চায় তাহলে তাদেরকে প্রত্যেক বিষয়ের জন্য দেড়শত টাকা এবং যদি কোন ছাত্র-ছাত্রী পিপিএস করতে চায় তাহলে তাদেরকে প্রত্যেক বিষয়ের জন্য একশত টাকা (সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট ও মার্কশিটের জেরক্স কপি) বিদ্যালয় অফিসে আগামী পরশু জমা করতে হবে ।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যদি আর কোন ছাত্র/ছাত্রী পিপিএস/পিপিআর করতে চায় তারা যেন অতি অবশ্যই আগামী পরশু ২ রা জুন ২০২৩, শুক্রবার সকাল ১১-০০ টায় বিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক মহাশয়ের সাথে দেখা করে । অন্যথায় তারা আর পিপিএস/ পিপিআর করার সুযোগ পাবে না ।
২০২৩ সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামী ৩১ শে মে ২০২৩ বুধবার বেলা ১-০০ টা থেকে ২-০০ টার মধ্যে বিদ্যালয় অফিস থেকে দেওয়া হবে । বিদ্যালয় অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহের জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অতি অবশ্যই তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার এডমিট কার্ডের অরিজিনাল কপি নিয়ে আসতে হবে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753