বিদ্যালয়ে পাঠরত সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যায় যে গ্রীষ্মাবকাশের পর বিদ্যালয়ে তাদের পঠন-পাঠনের কাজ আগামী ১০ই জুন ২০২৪, সোমবার সকাল ১০-৩০ টা থেকে শুরু হবে ।
স্থানীয় উৎসব ফলাহারিনী কালীপূজা উপলক্ষে আগামীকাল ৬ ই জুন ২০২৪, বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ থাকবে । আগামী ৭ ই জুন ২০২৪ শুক্রবার যথারীতি বিদ্যালয়ে খোলা থাকবে ।
২০২৪ সালের সমস্ত উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বাংলা শিক্ষা পোর্টাল থেকে প্রাপ্ত তাদের স্কুল লিভিং সার্টিফিকেট আগামীকাল ১১ই মে ২০২৪, শনিবার সকাল ১১ - ০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত বিদ্যালয় অফিস থেকে দেওয়া হবে । ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই আগামীকাল উপরোক্ত নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের স্কুল লিভিং সার্টিফিকেট সংগ্রহ করে । বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা-কর্মীর লোকসভা নির্বাচন সংক্রান্ত ট্রেনিং থাকার কারণে আগামী সোমবার ১৩ ই মে ২০২৪, সোমবার থেকে ১৫ ই মে ২০২৪, বুধবার পর্যন্ত বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি সহ ২০২৪ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট, সার্টিফিকেট ও স্কুল লিভিং সার্টিফিকেট (যদি কারো নিতে বাকি থাকে) দেওয়া বন্ধ থাকবে । আগামী ১৬ ই মে ২০২৪, বৃহস্পতিবার ও ১৭ ই মে ২০২৪, শুক্রবার সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি চলবে ।
২০২৪ সালের সমস্ত উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামীকাল ১০ই মে ২০২৪, শুক্রবার দুপুর ১২ - ০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত বিদ্যালয় অফিস থেকে দেওয়া হবে । উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অতি অবশ্যই তাদের অরিজিনাল এডমিট কার্ড সঙ্গে আনতে হবে । যে সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয় লাইব্রেরী থেকে বই নিয়ে রেখেছে কিন্তু এখনো জমা দেয়নি তাদের অতি অবশ্যই আগামীকাল ফাইনসহ বিদ্যালয়ের লাইব্রেরী থেকে নেওয়া বই বিদ্যালয় লাইব্রেরিয়ান এর কাছে জমা দিতে হবে । নতুবা তাদের মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া যাবে না । ছাত্র-ছাত্রীদের আরো জানানো যায় যে বিদ্যালয় থেকে তাদের স্কুল লিভিং সার্টিফিকেট আগামী শনিবার/সোমবার সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত দেওয়া হবে ।
২০২৪ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যায় যে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামীকাল ২রা মে ২০২৪, বৃহস্পতিবার দুপুর ১২ - ০০ টা থেকে বেলা ১-০০ টা পর্যন্ত দেওয়া হবে । মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অতি অবশ্যই তাদের অরিজিনাল এডমিট কার্ড সঙ্গে আনতে হবে । যে সকল ছাত্র-ছাত্রী আগামীকাল দুপুর ১২-০০ টা থেকে বেলা ১-০০ টার মধ্যে বিদ্যালয়ে এসে তাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবে না তাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামী ৬ই মে ২০২৪, সোমবার সকাল ১১-০০ টা থেকে দেওয়া হবে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753