Notice Board QUICK LINKS
     প্রাতঃস্মরণীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সপ্তাহ উদযাপন - ২০২৫ উপলক্ষে আগামীকাল ২৩ শে সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বেলা ২-০০টা থেকে ৩-০০টা পর্যন্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে :- (ক) পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য অংকনের বিষয় - মাইলস্টোন থেকে সংখ্যা চেনা । (খ) নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য অংকনের বিষয় - বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতি অংকন । অংকন প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে চায় তারা যেন আগামীকাল অতি অবশ্যই বিদ্যালয়ে তাদের ছবি আঁকার সামগ্রী নিয়ে আসে । বিদ্যালয় থেকে ছবি আঁকার জন্য আর্ট পেপার তাদের দেওয়া হবে । যে সকল ছাত্র-ছাত্রী এই অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিদ্যালয়ের ইন্টারনাল অ্যাসেসমেন্টে তারা অতিরিক্ত সুযোগ সুবিধা অর্থাৎ নম্বর পাবে । বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানো যায় যে আগামীকাল ২৩শে সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০-৩০টা থেকে বিদ্যালয়ে যথারীতি তাদের পঠন পাঠনের কাজ শুরু হবে ।        
       
     আগামী ২৪/০৯/২০২৫ তাং বুধবার বিদ্যালয়ে সকাল ১১-০০ টায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুদের শিক্ষক দিবস পালন উপলক্ষে (গত ৫ই সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় যেটা অনুষ্ঠিত হয়নি) একটি সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান তথা সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে । সেই সাথে ঐদিন বিদ্যালয় প্রাঙ্গণে দান করা শ্রদ্ধেয় সহপ্রধান শিক্ষক সম্মানীয় মিলন কুমার দে মহাশয়ের স্থাপিত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর আবক্ষমূর্তি উন্মোচিত হবে । এই উপলক্ষে উপরোক্ত দিনে (আগামী বুধবার) বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মাননীয় মিলন কুমার দে মহাশয়ের পক্ষ থেকে আয়োজিত মধ্যাহ্ন ভোজনে ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের সাথে যুক্ত সবাইকে বিদ্যালয়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করার আবেদন জানানো হচ্ছে ।        
       
     বিদ্যালয়ে পাঠরত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সকল ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সরকারি সাহায্য পাওয়ার জন্য এখনো তাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে বিদ্যালয় অফিসে যোগাযোগ করেনি তারা যেন অতি অবশ্যই নিম্নলিখিত তারিখ অনুযায়ী বিদ্যালয় অফিসে দুপুর ১২-০০টা হতে বেলা ১-০০টার মধ্যে তাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে দেখা করে । নবম শ্রেণী - ১৫ ই সেপ্টেম্বর ২০২৫ সোমবার । দশম শ্রেণী - ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার । একাদশ শ্রেণী - ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার । দ্বাদশ শ্রেণী - ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ।        
       
     বিদ্যালয়ে পাঠরত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সকল ছাত্র-ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সরকারি সাহায্য পাওয়ার জন্য এখনো তাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে বিদ্যালয় অফিসে যোগাযোগ করেনি তারা যেন অতি অবশ্যই নিম্নলিখিত তারিখ অনুযায়ী বিদ্যালয় অফিসে দুপুর ১২-০০টা হতে বেলা ১-০০টার মধ্যে তাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে দেখা করে । নবম শ্রেণী - ১৫ ই সেপ্টেম্বর ২০২৫ সোমবার । দশম শ্রেণী - ১৬ ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার । একাদশ শ্রেণী - ১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার । দ্বাদশ শ্রেণী - ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ।        
       
     বিদ্যালয়ের পাঠরত সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যায় যে আগামীকাল ৫ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৭-০০ টায় বিদ্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন পালন করা হবে । সরকারী ঘোষণা অনুযায়ী আগামীকাল ৫ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার এবং আগামী ৬ই সেপ্টেম্বর ২০২৫ শনিবার ফতেয়া দোয়াজ দাহম উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে । আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৫ সোমবার থেকে আগামী ২২শে সেপ্টেম্বর ২০২৫ সোমবার পর্যন্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার থাকার কারণে বিদ্যালয়ে তাদের পঠন পাঠন বন্ধ থাকবে। আগামী ২৩ শে সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার থেকে যথারীতি বিদ্যালয়ে তাদের পঠন-পাঠনের কাজ শুরু হবে।        
       
 Notice BoardView All  Result News USEFUL LINKS
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224 Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753
Back to Top     

Teacher's blog

Nandanpur High School
P.O- Sekendari
P.S- Daspur
Dist- Paschim Medinipur
Ph- 03225-258058 / 8670964040
E-mail- nhs1945@gmail.com
Powered by Script Lovers Privacy Policy