বিদ্যালয়ে পাঠরত একাদশ শ্রেণির সমস্ত ছাত্র-ছাত্রীরা যেন আগামীকাল ২৯ শে অক্টোবর ২০২৫, বুধবার নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব/মোবাইল কেনার টাকা পাওয়ার জন্য তাদের ব্যাংক একাউন্ট ও আধার কার্ডের জেরক্স কপি এবং মোবাইল ফোন (যেটির সাথে ব্যাংক একাউন্ট এবং আধার নং লিঙ্ক আছে) সঙ্গে নিয়ে (কেবলমাত্র আগামীকাল বিদ্যালয়ে মোবাইল ফোন আনা যাবে) বিদ্যালয় অফিসে উপস্থিত হয়ে OTP ভেরিফিকেশন করে যায় । অন্যথায় তারা সরকারি প্রকল্পে ট্যাব/মোবাইল কেনার টাকা পাবে না । ছাত্র-ছাত্রীদের রোল নং অনুযায়ী OTP ভেরিফিকেশন এর সময়সূচী :- ১১-৪৫ টা থেকে ১২-৩০ টা (রোল নং ০১ - ৩০) ১২-৪৫ টা থেকে ১-৩০ টা (রোল নং ৩১ - ৬০) ২-০০ টা থেকে ২-৪৫ টা (রোল নং ৬১ - ৯০) ৩-০০ টা থেকে ৩-৪৫ টা (রোল নং ৯১ - ১২০) ৪-০০ টা থেকে ৪-৩০ টা (রোল নং ১২১ থেকে শেষ পর্যন্ত) । যদি কারো OTP ভেরিফিকেশন বাকি থাকে তাহলে তা আগামী পরশু ৩০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার করা হবে ।
বিদ্যালয়ে পাঠরত দশম শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানো যায় যে নিম্নলিখিত সূচি অনুযায়ী তাদের Test Examination (3rd Summative Evaluation) - 2025 আগামী ৩রা নভেম্বর ২০২৫, সোমবার সকাল ১১-০০ টা থেকে শুরু হবে।
Click for download file
বিদ্যালয়ের পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবক/অভিভাবিকা-দের উদ্দেশ্যে জানানো যায় যে পূজাবকাশের পর বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের কাজ আগামী ২৯/১০/২০২৫ তারিখ বুধবার সকাল ১০-৩০ টায় শুরু হবে ।
দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ের প্রিয় ছাত্রী আকৃতি মান্নার আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এই শোকের মুহূর্তে বিদ্যালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল ২৪ শে সেপ্টেম্বর ২০২৫, বুধবার অনুষ্ঠিতব্য শিক্ষক দিবসের অনুষ্ঠান ও বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর আবক্ষমূর্তি উন্মোচন স্থগিত রাখা হবে ।
রাজ্য শিক্ষা দপ্তর আগামীকাল ২৪ শে সেপ্টেম্বর ২০২৫, বুধবার থেকে পূজার ছুটি ঘোষণা করায় আগামীকাল থেকে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের কাজ বন্ধ থাকবে । কিন্তু পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী আগামীকাল ২৪ শে সেপ্টেম্বর ২০২৫, বুধবার বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের আয়োজিত বিদ্যালয়ের সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুদের নিয়ে শিক্ষক দিবস পালন উপলক্ষে (গত ৫ই সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় যেটা অনুষ্ঠিত হয়নি) একটি সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান তথা সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ও বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর আবক্ষমূর্তি উন্মোচিত হবে । তাই একাদশ ও দ্বাদশ শ্রেণী সহ বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে বলা হচ্ছে, তারা যেন আগামীকাল বই, খাতা, পেন ও ব্যাগ ছাড়া সকাল ১০-৩০ টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপরোক্ত অনুষ্ঠানে ও মধ্যাহ্নকালীন প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753