দশম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য জানানো যায় যে তাদের Test Examination Results - 2025 আগামী ২১শে নভেম্বর ২০২৫, শুক্রবার বেলা ২-০০ টায় প্রকাশিত হবে এবং বেলা ৩-০০ টায় তাদেরকে নিয়ে তাদের অভিভাবক/অভিভাবিকা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলের জন্য পড়াশুনা ও প্রস্তুতি সম্পর্কিত একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে । উক্ত যৌথ সভায় সমস্ত ছাত্র-ছাত্রীকে তাদের অভিভাবক)অভিভাবিকা কে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হচ্ছে ।
একাদশ শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত এবং বিদ্যালয় আয়োজিত তাদের Semester - 1 পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ই নভেম্বর ২০২৫, সোমবার বেলা ২-০০ টায় প্রকাশিত হবে । তাই ছাত্র-ছাত্রীরা যেন অতি অবশ্যই আগামীকাল উপরোক্ত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে তাদের Semester - 1 পরীক্ষার ফলাফল জেনে যায় ।
বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য তাদের নামের রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করার জন্য অরিজিনাল বার্থ সার্টিফিকেট ও আধার কার্ড নিয়ে আসেনি তারা যেন অতি অবশ্যই তা আগামীকাল ১০ ই নভেম্বর ২০২৫, সোমবার বিদ্যালয়ে নিয়ে এসে তাদের নামের রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করে যায় ।
বিদ্যালয়ে পাঠরত নবম ও দশম (Pre-metric Scholarship) এবং একাদশ ও দ্বাদশ (Post-metric Scholarship) শ্রেণীর তফসিল জাতি ও উপজাতিভুক্ত ছাত্র-ছাত্রী যারা বিগত পরীক্ষায় শতকরা ৬০ ভাগের (৬০%) কম নম্বর পেয়েছে (যাদের বাবা/ মা সরকারি চাকরি করেনি) তারা যেন চলতি সপ্তাহের মধ্যে ওয়েসিস স্কলারশিপ প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের নামসহ যাবতীয় তথ্য www.oasis.gov.in ওয়েবসাইটে নথিভুক্ত করে । অন্যথায় তারা সরকারি প্রকল্পে ওয়েসিস স্কলারশিপ এর টাকা পাবে না । আর এর জন্য স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না ।
বিদ্যালয় পাঠরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে তারা যেন প্রতিদিন বিদ্যালয় নির্ধারিত পোশাক পরে প্রার্থনার আগে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত ক্লাস করে । অন্যথায় উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে প্রতিটি বিষয়ে শতকরা ৭৫ ভাগের কম উপস্থিতির কারণে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত (একাদশ শ্রেণির SEM - 1 ও SEM - 2) এবং দ্বাদশ শ্রেণীর SEM - 3 ও SEM - 4) পরীক্ষায় বসতে পারবে না । আর এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনমতেই দায়ী থাকবে না । তাই ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে তারা যেন অতি অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে এসে তাদের নির্ধারিত প্রতিটি বিষয়ের ক্লাস গুলো করে ।
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224
Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753