Notice Board QUICK LINKS
     একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য একাদশ শ্রেণিতে বিষয় সহ তাদের নামের রেজিস্ট্রেশন আগামী ২৫ শে আগস্ট ২০২১, বুধবার (ছাত্রদের) এবং আগামী ২৬ শে আগস্ট ২০২১, বৃহস্পতিবার (ছাত্রীদের) বিদ্যালয় অফিসে সকাল ১১-০০ টা থেকে বেলা ১-০০ টার মধ্যে করা হবে । ছাত্রছাত্রীরা যেন অতি অবশ্যই উক্ত নির্ধারিত দিনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে তাদের এখনকার তোলা পাসপোর্ট সাইজের (২.৫ সেমি x ৩.৫ সেমি মাপের) দুটি সাদাকালো ফটো নিয়ে বিদ্যালয় অফিসে উপস্থিত হয় । অন্য বিদ্যালয় হতে নন্দনপুর বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা যারা এখনও তাদের School Leaving Certificate জমা করেনি তারা যেন অতি অবশ্যই তা ওই দিন বিদ্যালয় অফিসে জমা দেয় । নতুবা তাদের রেজিস্ট্রেশন করা যাবে না ।        
       
     ২০২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে সবুজসাথী প্রকল্পে সাইকেল পাওয়ার জন্য কোভিড স্বাস্থ্যবিধি মেনে তাদের অভিভাবক/ অভিভাবিকা আগামী ২১ শে আগস্ট ২০২১, শনিবার অতি অবশ্যই সকাল ১১-০০ টা হতে বেলা ১-০০ টার মধ্যে ছাত্র/ছাত্রীর পাসপোর্ট সাইজের দুটি রঙিন ফটো নিয়ে এসে বিদ্যালয় অফিসে দেখা করে এবং সেইসাথে বিদ্যালয় প্রদেয় ডেভেলপমেন্ট ফি Rs. 240/- (দুই শত চল্লিশ) টাকা বিদ্যালয় অফিসে জমা দেয় । নতুবা তারা সবুজসাথী প্রকল্পে নতুন সাইকেল পাবে না ।        
       
     মিড-ডে-মিলের দ্রব্য সামগ্রী বিতরণের কর্মসূচি (প্রত্যহ সকাল ১১-০০ টা থেকে ১-০০ টা পর্যন্ত) :- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকা কে নিম্নলিখিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আগস্ট মাসের মিড ডে মিলের দ্রব্য সামগ্রী নিতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে । সময়সূচী- ১৬/০৮/২০২১ (সোমবার) - পঞ্চম শ্রেণি, ১৭/০৮/২০২১ (মঙ্গলবার) - ষষ্ঠ শ্রেণি, ১৮/০৮/২০২১ (বুধবার) - সপ্তম শ্রেণি ও অষ্টম শ্রেণি ।        
       
     বিদ্যালয়ে পাঠরত পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা দের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন নিম্নলিখিতসূচী অনুযায়ী কোভিড স্বাস্থ্যবিধি মেনে তাদের ছেলেমেয়েদের জন্য বিদ্যালয় হতে দেওয়া অ্যাক্টিভিটি টাস্কগুলি (ছাত্র-ছাত্রীর নাম উল্লেখ পূর্বক প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা/Loose Sheet) নিম্নে নির্দেশিত কেবলমাত্র বিষয় ভিত্তিক শিক্ষক / শিক্ষিকার নিকট বিদ্যালয়ে উপস্থিত হয়ে অতি অবশ্যই জমা দেয় কারণ এর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে প্রমোশন বা দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল নির্ধারিত হতে পারে । অ্যাক্টিভিটি টাস্ক গুলি জমা দেওয়ার সময়সূচী :- ( প্রত্যহ সকাল ১১-০০ টা হতে বেলা ১-০০ টা পর্যন্ত ) : - পঞ্চম শ্রেণি :- ১৬ ই আগস্ট ২০২১, সোমবার । ষষ্ঠ শ্রেণি :- ১৭ ই আগস্ট ২০২১, মঙ্গলবার । সপ্তম শ্রেণি :- ১৮ ই আগস্ট ২০২১, বুধবার । অষ্টম শ্রেণি :- ২৩ শে আগস্ট ২০২১, সোমবার । নবম শ্রেণি :- ২৪ শে আগস্ট ২০২১, মঙ্গলবার । দশম শ্রেণি :- ২৫ শে আগস্ট ২০২১, বুধবার । অ্যাক্টিভিটি টাস্ক গুলি জমা দেওয়ার সময়সূচী ও বিষয় ভিত্তিক শিক্ষক / শিক্ষিকার নাম জানতে – CLICK TO DOWNLOAD        
       Click for download file


     অন্যান্য বিদ্যালয় হতে আসা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে (যারা এখনো স্কুল লিভিং সার্টিফিকেট জমা দেয়নি) তারা যেন আগামী ১৩ ই আগস্ট ২০২১, শুক্রবার বিদ্যালয় অফিসে সকাল ১১-০০ টা থেকে ১-০০ টার মধ্যে তাদের পূর্ববর্তী বিদ্যালয় হতে নেওয়া স্কুল লিভিং সার্টিফিকেট জমা করে ।        
       
 Notice BoardView All  Result News USEFUL LINKS
Be generous & donate your money (Income-tax free) on the under mentioned bank for the well-being of the Students as well as development work of your esteemed institution. Any kind of financial assistance will be gladly accepted.
Name of the Account : NANDANPUR HIGH SCHOOL (H.S.) GOVT. SPONSORED A/C NO. 113001038224 Name of the Bank : Tamluk - Ghatal Central Co-operative Bank Ltd. Branch : 9 GOURA, IFSC - WBSCOTCCB08, MICR 721815753
Back to Top     

Teacher's blog

Nandanpur High School
P.O- Sekendari
P.S- Daspur
Dist- Paschim Medinipur
Ph- 03225-258058 / 8670964040
E-mail- nhs1945@gmail.com
Powered by Script Lovers Privacy Policy